ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের কারাদণ্ড  

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৪, ২১ আগস্ট ২০২২
কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের কারাদণ্ড  
কারাদণ্ডপ্রাপ্ত মো. জিয়া।ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় মাদক মামলায় মো. জিয়া নামে এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

রোববার দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামি জিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিলশুকা ভবানিপুর এলাকার মৃত শামছুদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

তিনি জানান, ২০১৯ সালের ১৩ নভেম্বর দুপুরের দিকে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের বারমাইল এলাকার সোনার বাংলা হোটেলের সামনে মাদকবিরোধী অভিযানে জিয়ার কাছে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়।

মামলাটি তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!