ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তিস্তার চরে মিলল অজ্ঞাত লাশ 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১৭ আগস্ট ২০২২
তিস্তার চরে মিলল অজ্ঞাত লাশ 
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলা গড্ডিমারী ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সীমান্তে সুতিঘাট চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

গড্ডিমারী ইউপিন পরিষদ সদস্য জাকির হোসেন বলেন, সকালে ওই এলাকার জেলেদের মাধ্যমে জানতে পারি চরে একটি লাশ পরে আছে। তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে লাশটি শনাক্তের চেষ্টা করি। কিন্তু কেউ লাশটি চিনতে পারেনি। 

পরে হাতীবান্ধা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি শাহা আলম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!