ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

 সুগন্ধা নদীতে মিলল অজ্ঞাত লাশ 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭, ৯ আগস্ট ২০২২
 সুগন্ধা নদীতে মিলল অজ্ঞাত লাশ 
ছবি : ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির ষ্টিমারঘাট এলাকার সুগন্ধা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছে সদর থানার এসআই গৌতম চন্দ্র ঘোষ। এর আগে রাত সাড়ে ১০টার দিকে সুগন্ধা নদীর ষ্টিমারঘাটের পাশে লিসান ও মানিক নামে দুইজন জেলে প্রথম লাশটি দেখতে পায়। 

মানিক বলেন, রকেট ঘাটের পাশে মাছ ধরার (ঝাউ) ফাঁদের কাছে গন্ধ পাই। তারপর টর্স লাইট জ্বালিয়ে একটি গলিত লাশ দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ নদী থেকে তুলে থানায় নিয়ে যায়। 

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য আজ সকালে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।  তবে লাশটি ১৫ দিনের অধিক সময় পানিতে ছিলো বল ধারণা করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!