[ দেশজুড়ে ]
অবৈধভাবে পাখি বিক্রি, বিক্রেতাকে অর্থদণ্ড
পাখি বিক্রির দায়ে অর্থদণ্ড। ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর চাটখিলে অবৈধভাবে পাখি বিক্রির দায়ে আবুল কাশেম নামে এক বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রামের মো.খলিলের ছেলে।
জানা যায়, দুপুর ১টার দিকে চাটখিল বাজারে ডাক পাখি ও বকপাখি বিক্রি করছিলেন আবুল কাশেম। এ সময় অবৈধভাবে পাখি বিক্রির দায়ে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি পাখিকে অবমুক্ত এবং অন্যটি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অফিসে পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!