ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ৮ জুলাই ২০২২
ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা আটক
ছেলেকে হত্যার অভিযোগে আটককৃত বাবা

নাটোরের লালপুরে ছেলেকে খুনের অভিযোগে বাবা আজিজুর রহমানকে আটক করেছে পুলিশ। লালপুর পূর্ব পাড়া থেকে রাতে আটকের পর শুক্রবার বেলা সাড়ে ১১টা দিকে তাকে আদালতে পাঠানো হয়।

লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন তালাশ জানান, বৃহস্পতিবারের বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে ছেলে আব্দুল হাকিমকে কুপিয়ে হত্যা করে আজিজুর। ঘটনার পর তিনি আত্মগোপন করার চেষ্টা করেন। পরে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!