ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছোট ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির বড় ভাই

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ৫ জুন ২০২২
ছোট ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির বড় ভাই
ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন বড় ভাই মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন বড় ভাই মেহেদী হাসান। পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন মেহেদী হাসান।

রোববার ভোরে নলছিটি পৌর শহরের টিএন্ডটি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেশকাত ওই এলাকার আমির আলী তালুকদারের ছেলে।

জানা যায়, সকাল ৭টার দিকে থানায় উপস্থিত হয়ে ছোট ভাইকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন মেহেদী হাসান। পারিবারিক বিরোধের জের ধরে গত রাতের কোনো এক সময় মেশকাতকে পিটিয়ে ও কুপিয়ে হাত ও পাঁ ভেঙে গুরুতর জখম করে রুমের ভেতর আটকে রাখে তার বড় ভাই মেহেদী হাসান। পরে সকাল ৬টার দিকে মেশকাতকে পিটিয়ে আহত করার ঘটনা তাদের বড় ভাই রুহুল আমিনকে জানায় মেহেদী। এরপর দ্রুত বরিশাল শেরই বাংলা হাসপাতালে নেয়ার পরপরই মারা যায় মেশকাত। 

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ঘটনাস্থল ও বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!