ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ২৮ মে ২০২২
বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি

রংপুরের পীরগাছায় দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে পীরগাছা সদর উপজেলার কুড়ারপার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী দেলোয়ার হোসেন পীরগাছা সদর ইউনিয়নের কসাইটারী গ্রামের ছফুর উদ্দিনের ছেলে।  

পীরগাছা থানার ওসি সরেশ চন্দ্র জানান, দেলোয়ারকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয় দুর্বৃত্তরা। বাড়ি থেকে রেললাইনের কাছে আসলে আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা ১০-১২ জন যুবক তাকে কোপাতে থাকে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারিরা পালিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। অপরাধীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!