ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নানার বাড়িতে ঝুলছিল কলেজছাত্রীর লাশ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬, ২১ জুন ২০২২
নানার বাড়িতে ঝুলছিল কলেজছাত্রীর লাশ
কোম্পানীগঞ্জ থানা, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রওশন আরা আক্তার মিতু নামে ১৯ বছর বয়সী এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার রাত ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজী ছেলামত উল্যার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিতু বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিমের মেয়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার জৈতুন নাহার কাদের মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন মিতু। নানাবাড়িতে থেকেই লেখাপড়া করছিলেন তিনি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সবার অজান্তে নিজ কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এ কলেজছাত্রী। পরে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন স্বজনরা।

কোম্পানীগঞ্জ থানার এসআই মজিবুর রহমান বলেন, রাত ১টার দিকে মিতুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেয়েটি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!