ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে পারিবারিক কলহে ফাঁস দিলেন বৃদ্ধ

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:২৬, ৯ জুন ২০২২
নোয়াখালীতে পারিবারিক কলহে ফাঁস দিলেন বৃদ্ধ
উদ্ধারকৃত লাশ:প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরে ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুলিশও মৃতের পরিবার তাৎক্ষণিক আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। মৃত বৃদ্ধ আবদুর রব উপজেলার চর জব্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরিষ্কার বাজার এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৯জুন) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এর আগে, বুধবার রাত আনুমানিক ২টার দিকে বসতঘরের পাশে একটি গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

চর জব্বর থানার ওসি মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!