ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুড়িগ্রামের চর নতুনবন্দর স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ১১ জুন ২০২২
কুড়িগ্রামের চর নতুনবন্দর স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ব্রহ্মপুত্র নদ সংলগ্ন চর নতুনবন্দর- ছবি: ডেইলি বাংলাদেশ

পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়েছে। এতে ঐ উপজেলার চর নতুনবন্দর স্থলবন্দর ডুবে গিয়ে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

জানা গেছে, অতিরিক্ত বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদসহ কুড়িগ্রামের নদ-নদীতে পানি বৃদ্ধি পায়। ফলে নিচু এলাকায় থাকা চর নতুনবন্দর স্থলবন্দর এলাকা পণ্যবাহী ট্রাক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে আমদানি ও রফতানি বন্ধ হয়ে যায়। অস্বাভাবিকভাবে জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম।

নওদাপাড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুস সবুর জানান, শুক্রবার থেকে স্থলবন্দরের মাঠে পানি প্রবেশ করতে থাকে।কোনো ট্রাক মাঠে যেতে না পারায় আপাতত আমদানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।এতে শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।

রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ভারত থেকে আসা পাহাড়ি ঢলে রৌমারী সদর, যাদুরচর ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ঝাউবাড়ি, লাঠিয়াল ডাঙ্গা, চুলিয়ারচর, বারবান্দা, পূর্ব ইজলামারী, ভুন্দুরচর, চান্দারচর, নওদাপাড়া, ব্যাপারীপাড়া, বোল্লাপাড়া, খাটিয়ামারী, বেহুলারচর, বড়াইবাড়ি, রতনপুরসহ বেশ কয়েকটি গ্রাম।

রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী জানান, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ৩৫ হেক্টর পাট, ৩০ হেক্টর আউশ ধান, ৫ হেক্টর শাক-সবজি ও ৩ একর জমির তিল তলিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!