ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাফ ভাড়া না নিয়ে ভয়ভীতি-হয়রানি, ১৫ বাস আটকে দিল শিক্ষার্থীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ৮ জুন ২০২২
হাফ ভাড়া না নিয়ে ভয়ভীতি-হয়রানি, ১৫ বাস আটকে দিল শিক্ষার্থীরা
হাফ ভাড়া না নেয়ায় ১৫ বাস আটকে দিয়েছে শিক্ষার্থীরা

সাভারে এক শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া না নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও গন্তব্যের চেয়ে অনেক বেশি দূরে নামিয়ে দেওয়ার অভিযোগে ডি-লিংক পরিবহনের ১৫টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা।

বুধবার (৮ জুন) সকাল সোয়া ৯টা থেকে ঢাকা-আরিচা সড়কের সাভার থানাস্ট্যান্ড এলাকায় এসব বাস আটকে রাখা হয়।

শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার কলেজ ছুটির পর সাভার সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের ছাত্র কাজল ডি-লিংক (গুলিস্তান-ধামরাই) পরিবহনের একটি বাসে ওঠে। সে সাভারের থানাস্ট্যান্ড থেকে নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য ওঠে। বাসের হেলপার ভাড়া চাইলে অর্ধেক ভাড়া দিতে চায় কাজল। এ সময় স্টুডেন্ট ভাড়া না নিয়ে তাকে ভয়ভীতি দেখায় এবং নিরিবিলিতে না নামিয়ে ধামরাই স্ট্যান্ডে নামিয়ে দেয়। আজ সহপাঠীদের বললে ওই পরিবহনের ১৫টি বাস আটক করে শিক্ষার্থীরা।

সাভার মডেল থানার এসআই মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে বাসগুলো আটকে রেখেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী ও বাসের মালিক পক্ষসহ বসা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!