ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রাইম ব্যাংক খুলনা শাখার কর্মকর্তা কারাগারে

৩ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ
খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ২৩ মে ২০২২
প্রাইম ব্যাংক খুলনা শাখার কর্মকর্তা কারাগারে
প্রাইম ব্যাংক খুলনা শাখা- ছবি: সংগৃহীত

এলসির মাধ্যমে আমদানিকৃত পণ্যের মূল্য বাবদ ৩ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী রবিউল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক মো. ওয়াহিদুজ্জামান এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১১ সালে এলসির মাধ্যমে আমদানিকৃত পণ্যের মূল্য বাবদ প্রায় ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের ঘটনায় প্রাইম ব্যাংকের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস চেয়ারম্যান শেখ জহিরুল হক ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী রবিউল ইসলামসহ চারজনকে আসামি করে মামলা করে দুদক। মামলার বাদী দুদক খুলনার উপ-সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

নগরীর খান-এ সবুর রোডের নিংগুয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও মেসার্স সাজেদা ওয়াহাব অ্যান্ড সন্সের প্রোপাপইটার শেখ আবু রাশেদের নামে ব্যাংক থেকে ঐ টাকা আত্মসাৎ করা হয়।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, আসামি কাজী রবিউল ইসলাম ১ বছর ৮ মাস ধরে কারাগারে আছেন। শরীরিক অসুস্থতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আদালতে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!