[ দেশজুড়ে ]
মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ আটক ৯
মাগুরা শহরের ভায়না এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ৯ জনকে আটক করে পুলিশ- ছবি: সংগৃহীত
মাগুরায় নাশকাতা ও বিশৃঙ্খলা সৃষ্টিসহ একাধিক মামলায় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টার দিকে শহরের ভায়না এলাকা থেকে তাদের আটক করা হয়। সদর থানার ওসি নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহরের ভায়না এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ প্রায় শতাধিক নেতাকর্মী। ঐ সময় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।
ওসি আরো জানান, রহিম ও সবুজসহ আটককৃতদের অনেকের বিরুদ্ধে থানায় নাশকাতা ও বিশৃঙ্খলা সৃষ্টিসহ আগের একাধিক মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!