ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ১০ মে ২০২২
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সমীর চক্রবর্তী- ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সমীর চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) দুপুর ২টার দিকে জেলা শহরের পৈরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সমীর শহরের পাইকপাড়া মহল্লার শ্যামলাল চক্রবর্তীর ছেলে। ২০১৮ সালের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ২০১৮ সালের একটি মামলায় ছাত্রদল নেতা সমীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!