[ দেশজুড়ে ]
কুমিল্লায় ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার বুড়িচংয়ে শনিবার সন্ধ্যায় হাসপাতাল গেট থেকে ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
আটক মো. ইকরাম হোসেন উপজেলার ষোলনল ইউপির শিকারপুরের নজরুল ইসলামের ছেলে। তিনি ইউপি ছাত্রদলের সভাপতি।
বুড়িচং থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেন জানান, হাসপাতাল গেট থেকে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইকরাম হোসেনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইকরাম হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!