[ দেশজুড়ে ]
উখিয়ায় ভারত থেকে পালিয়ে আসা চার রোহিঙ্গা আটক
দুই শিশু সন্তানসহ আটককৃত রোহিঙ্গা দম্পতি- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারত থেকে পালিয়ে আসা চার রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার দুপুরে (১৬ মে) উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে- মোহাম্মদ সেলিম, তার স্ত্রী ও দুই শিশু সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক।
তিনি জানান, গত ১৪ মে স্ত্রী ও দুই শিশু সন্তানসহ মোহাম্মদ সেলিম ভারত থেকে পালিয়ে এসে উখিয়ার বালুখালী ক্যাম্পে স্বজনদের কাছে আশ্রয় নেয়। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) এর কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!