ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিশু ভাগ্নিকে ধর্ষণের মামলায় মামার যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১১ মে ২০২২
শিশু ভাগ্নিকে ধর্ষণের মামলায় মামার যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার শহরের পুলিশ লাইন্স এলাকায় শিশু ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা নুরুন্নবীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয় অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মঙ্গলবার (১০ মে) দুপুরে মামলার রায় ঘোষণা করেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসলেহ উদ্দিন।

এ সময় মামলার আসামি আমেনা বেগম ও মগনামার সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে- ২০২০ সালে পুলিশ লাইন্সের পেছনের এলাকায় মামা নুরুন্নবীর বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন তার মা। পরে ওই মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় তদন্তকারী সংস্থা।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আইনজীবী আব্দুর শুক্কুর যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের দায়ে নুরুন্নবী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!