ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

যুবককে ডেকে নিয়ে হত্যা, ২ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ২৭ এপ্রিল ২০২২
যুবককে ডেকে নিয়ে হত্যা, ২ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জ জেলা জজ আদালত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবককে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন। এ সময় আরো তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আলমগীর হোসেন ও মো. মাসুম ওরফে ফালান। তারা দুজন রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা। এদের মধ্যে মো. মাসুম পলাতক।

খালাসপ্রাপ্তরা হলেন- মো. মনির হোসেন ওরফে খাজু মনির, মো. কালু ও মো. রুবেল। তাদের মধ্যে মনির হোসেন ওরফে খাজু মনির ছাড়া বাকিরা পলাতক।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ২০০৯ সালে ১৮ এপ্রিল বিকেলে যাত্রাবাড়ি যাওয়ার কথা বলে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মো. সামসুল হকের ছেলে ফারুক হোসেনকে প্রতিবেশী মো. মাসুফ ওরফে ফালান মিয়া ডেকে নিয়ে যান। এরপর থেকে ফারুক হোসেন নিখোঁজ ছিলেন। এরপর ১৯ এপ্রিল শীতলক্ষ্যার তীর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করলে আদালত বিচারিক কার্যক্রম শেষে এ রায় দেয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!