[ দেশজুড়ে ]
নারীকে গাছে বেঁধে মারধর-নির্যাতন
কামারখন্দ থানা
সিরাজগঞ্জের জমি নিয়ে বিরোধের জেরে শেফালি বেগম নামে এক নারীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ মে) বিকেলে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতিতে এ ঘটনা ঘটে। শেফালি বেগম উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতি গ্রামের হাছান মাহমুদের স্ত্রী।
কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, বিরোধপূর্ণ একটি জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে হাছান মাহমুদের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমির কলাগাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষ কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িতে পড়েন।
এ সময় শেফালি বেগম প্রতিপক্ষের বাড়িতে গিয়ে নারী ও শিশুদের মারপিট করার চেষ্টা করলে প্রতিপক্ষের নারীরা তাকে গাছে বেঁধে রেখে মারপিট ও নির্যাতন করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!