ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফুটপাত-রাস্তা দখল করে ব্যবসা, ৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ২৮ এপ্রিল ২০২২
ফুটপাত-রাস্তা দখল করে ব্যবসা, ৮ জনের বিরুদ্ধে মামলা
ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা (ফাইল ছবি)

অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার চট্টগ্রাম নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এসব মামলা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, পোর্ট কানেক্টিং রোডের নয়াবাজার, সরাইপাড়া ও সাগরিকা মোড়ে ফুটপাত ও রাস্তার ওপর ব্যবসায়িক মালামাল, লোহাজাত দ্রব্যের স্তুপ ও নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

এই অপরাধে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে পাহাড়তলী থানাধীন আবদুল আলী হাট বাজারে নগরীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। 

অন্য আরেক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরীর আমবাগান সড়ক ও ওয়ার্লেস এলাকায় ফুটপাত দখল করে মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৮ হাজার টাকা। 

একই আদালত কর্তৃক চট্টগ্রাম সিটি করপোরেশন নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় জনৈক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!