[ দেশজুড়ে ]
চট্টগ্রামে গাড়ির ধাক্কায় যুবক নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার এয়ারপোর্ট নেজাম মার্কেট এলাকায় গাড়ির ধাক্কায় মোহাম্মদ মামুন নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার আবদুর রহমানের ছেলে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, রক্তাক্ত অবস্থায় ফিরোজ নামে এক পথচারী ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়ির ধাক্কায় তিনি আহত হন বলে জেনেছি। তবে কী গাড়ি তা জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!