ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রাম কারাগারের এক হাজতির মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৯, ২৪ এপ্রিল ২০২২
চট্টগ্রাম কারাগারের এক হাজতির মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ছবি: ডেইলি বাংলাদেশ

মাদক মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা কাঈসাং মারমা নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাত সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।

মৃত কাঈসাং মারমা রাঙামাটির চন্দ্রঘোনা রায়খালী বাজার এলাকার চাইহ্লা প্রু মারমার ছেলে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, মাদক মামলায় কারাগারে থাকা ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। পরে তাকে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!