[ দেশজুড়ে ]
বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৮
গ্রেফতারকৃত ৮ জন- ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের তাহের আলীর ছেলে টুটুল শেখ, দক্ষিণ বারপোতা গ্রামের মহর আলীর ছেলে মুকুল শেখ, গাজীপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মেহেদী হাসান অবনী, কাগজপুকুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন, বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইদ্রিস আলী, কাগজপুকুর গ্রামের ইসমাইল গাজীর ছেলে মফিজুল ইসলাম, কাগমারী গ্রামের শিহাবুদ্দিনের ছেলে বিল্লাল হোসেন ও ভবেরবেড় গ্রামের মো. রনি।
বেনাপোল পোর্ট থানার ওসি মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃতদের যশোর কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!