[ দেশজুড়ে ]
উখিয়ায় ৯ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক
ইয়াবাসহ আটককৃত তিন রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়ায় ৯ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার রাত ২টার দিকে ক্যাম্প-৮ ইস্ট এর বি-২৬ ব্লকের একটি ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঐ ক্যাম্পের গুরা মিয়ার ছেলে দিল মোহাম্মদ, জামালের ছেলে নুরুল্লাহ ও আবদুর রহিমের ছেলে মনজুর আলম।
৮ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ সিহাব কায়সার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে এপিবিএন এর পানবাজার ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ইস্ট এর বি-২৬ ব্লকের দিল মোহাম্মদের ঘরে অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ২৭ লাখ ৬ হাজার টাকা।
তিনি আরো জানান, আটককৃত তিন রোহিঙ্গাকে উদ্ধারকৃত ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!