ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে একাধিক মামলার আসামি রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪, ২৯ মার্চ ২০২২
টেকনাফে একাধিক মামলার আসামি রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত আরকান

কক্সবাজারের টেকনাফে আরকান নামে ২৪ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে, সোমবার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরকান উনচিপ্রাং ক্যাম্পের ব্লক-সি এর বাসিন্দা আব্দুল্লাহর ছেলে। তিনি একাধিক মামলার আসামি।

১৬ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি আরকানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!