ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সকালে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ, দুপুরে মিলল লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ১৫ মার্চ ২০২২
সকালে অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ, দুপুরে মিলল লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত মোহাম্মদ শরীফ উপজেলার তেজখালি ইউনিয়নের আকানগর গ্রামের বিলপাড়ের মো. এরশাদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ডোমরাকান্দি গ্রামের একটি ক্ষেতে শরীফের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বাম হাতের কবজি শরীর থেকে বিছিন্ন ও মাথার পেছনে ছুরিকাঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

 আরো পড়ুন: ফেনীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিহতের মা রোকেয়া বেগম ও বাবা আলাউদ্দিন মিয়া জানান, শরীফ ভাড়ায় অটোরিকশা চালাতো। সোমবার সকালে শরীফ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুরে ক্ষেতে তার লাশ পাওয়ার খবর পেলাম। 

এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ছিনিয়ে নেয়া অটোরিকশা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!