ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইলে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ১৪ মার্চ ২০২২
নড়াইলে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন
(ছবি: সংগৃহীত)

নড়াইলে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আসামিদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

সোমবার বেলা ১১টায় দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের বাঘারপাড়ার কিসমত মাহমুদপুরের মো. ফয়সাল হোসেন, সাব্বির হোসেন মোল্যা (পলাতক) এবং সুমন হোসেন মোল্যা।

আরো পড়ুন: জামালপুরে সাড়ে ৮১ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।

মামলার বিবরণে জানা যায়, গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমের নেতৃত্বে নড়াইল পৌরসভার যশোর-নড়াইল সড়কের মুলিয়া মোড়ের পিয়ারী বটতলায় ২০১৫ সালের ২৮ জুন মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!