ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জামালপুরে সাড়ে ৮১ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ১৪ মার্চ ২০২২
জামালপুরে সাড়ে ৮১ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল মজুদের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে জেলার মেলান্দহ বাজারে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

আরো পড়ুন: মেয়েকে লুকিয়ে নিখোঁজের নাটক সাজান বাবা

মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ বাজারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স তপু এন্টার প্রাইজের গুদামে ৫৬ হাজার লিটার এবং জননী তেল ভান্ডারে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেলের সন্ধান পাওয়া যায়।

ছবি: ডেইলি বাংলাদেশতারা দুইজন তেল ব্যবসায়ী হলেও তাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল থাকায় তপু এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী শ্রী তপু সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারের স্বত্ত্বাধিকারী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!