ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি রাব্বীর

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ৮ মার্চ ২০২২
আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি রাব্বীর
গারো বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি রাব্বী ছবি: ডেইলি বাংলাদেশ

আত্মগোপনে থেকেও অবশেষে শেষ রক্ষা হয়নি নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের উজানগাঁও গ্রামের বাসিন্দা যুবক রাব্বী মিয়ার।

মঙ্গলবার ভোরে তিনি স্থানীয় বারহাট্টা থানা পুলিশের কাছে ধরা পড়েন।

এদিকে মঙ্গলবার দুপুরে এগারো বছরের সাজা প্রাপ্ত পলাতক এ আসামিকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, রাব্বী আটপাড়া থানার ২০১৩ সালের একটি দস্যুতা মামলার আসামি। ২০২১ সালে আদালত তাকে ১১ বছরের কারাদণ্ড দেয়। কিন্তু রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!