নালিতাবাড়ী প্রেসক্লাবের নব নির্বাচিত সাংবাদিকদের শপথ গ্রহণ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নব নির্বাচিত সাংবাদিকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে উপজেলার শহীদ মিনার সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে নব নির্বাচিত সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পদে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়।
প্রেসক্লাবের ঊর্ধ্বতন পরিষদের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের উপস্থিতিতে কার্যনির্বাহী পরিষদের সব সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ. হাকাম হীরা, সাবেক সাধারণ সম্পাদক বাবু গোপাল চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সামেদুল ইসলাম তালুকদার।
নব নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরকে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি এমএ. হাকাম হীরা ও সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু। এসময় কার্যনির্বাহী কমিটির ৩ সদস্যকে ঊর্ধ্বতন পরিষদের সমন্বয়ে কার্যকরী কমিটিতে নাম প্রকাশ করা হয়।
নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক আল হেলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল আহসান, প্রচার ও দফতর সম্পাদক হারুন অর রশিদ, কল্যাণ তহবিল সম্পাদক এম. সুরুজ্জামান, কার্যকরী পরিষদ সদস্য প্রিন্সিপাল মুনিরুজ্জামান মুনির, মুঞ্জুরুল আহসান ও মুজাহিদুল ইসলাম উজ্জ্বল।