ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ৫ মার্চ ২০২২
পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় আমগাছের ডালে গলায় রশি ঝুলিয়ে হোসনে আরা প্রান্তি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পুঠিয়া সদরের গণ্ডগোহালী জামালগঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে।

শনিবার সকাল ৯টার দিকে পুলিশ প্রান্তির লাশ উদ্ধার করেন। নিহত প্রান্তি একই এলাকার মো. বাবুর মেয়ে। 

প্রান্তির বাবা বাবু বলেন, প্রায় মাসখানেক আগে প্রান্তি স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে। শুক্রবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে খাবার শেষে সে নিজ ঘরে ঘুমাতে যায়। শনিবার ভোরে ফজরের নামাজের জন্য বের হলে তার ঘরের দরজা খোলা দেখতে পাই। এ সময় তার ঘরে প্রবেশ করে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনে আমগাছের ডালে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করা অবস্থায় দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মুখে, কপালে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!