ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পতাকার খুঁটিতে ঝুলে লাশ হলেন অটোচালক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২
পতাকার খুঁটিতে ঝুলে লাশ হলেন অটোচালক
মরদেহ। ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে পতাকার খুঁটির রশিতে ঝুলে এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

পাচঁলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, চমেক হাসপাতালের সামনে পতাকার খুঁটির রশি গলায় পেঁচিয়ে ফাঁস দেন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরনে ছিল অটোরিকশা চালকের পোশাক। তিনি একজন অটোরিকশাচালক বলে ধারণা করা হচ্ছে। তবে সঙ্গে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!