ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাছের সঙ্গে ধাক্কায় ঝরল বাইক আরোহীর প্রাণ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২২
গাছের সঙ্গে ধাক্কায় ঝরল বাইক আরোহীর প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩৬ বছর বয়সী বাবু সরদার নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ বছর বয়সী আলামিন নামে আরো একজন। শনিবার দুপুরে উপজেলার দুপচাঁচিয়া-শিবপুর সড়কের খনিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলার চামরুল ইউনিয়নের সাজাপুর গ্রামের তছলিম সরদারের ছেলে। আহত আলামিন বগুড়া কাহালু উপজেলার বাবলাতলা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন: উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু ও আলামিন মোটরসাইকেল যোগে দুপচাঁচিয়ার ধাপেরহাট থেকে মোলামগাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে খনিয়ারা এলাকায় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কের ধারে থাকা গাছের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। আহত আলামিনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবুর লাশ ঘটনাস্থল থেকেই তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

মোটরসাইকেল দুর্ঘটনায় বাবু সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ওসি মো. হাসান আলী।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!