[ দেশজুড়ে ]
স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও
ছবি: ডেইলি বাংলাদেশ
স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও। ঘটনাটি বৃহস্পতিবার (৩ ফ্রেব্রুয়ারি) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের।
তারা হলেন আব্দুর রহমান (৭৮) ও তার স্ত্রী জুবেদা খাতুন (৬৮)। এই দম্পতি ৩ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নানিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল আমিন জনি।
আব্দুর রহমানের ভাতিজা ও স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন আব্দুর রহমান। বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি মারা যান।
ইউপি সদস্য আরও বলেন, ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তার স্ত্রী জুবেদা খাতুন। পরে দুপুর ১২টার দিকে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে জুবেদাও মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এই দম্পতিকে দাফন করা হয় বলেও জানান ইউপি সদস্য।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!