ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

২৪ ঘণ্টায় রামেকে আরো পাঁচজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২২
২৪ ঘণ্টায় রামেকে আরো পাঁচজনের মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, রামেকের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করতে স্বজনদের পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: আত্মহত্যার আগে দরজায় যা লিখে রেখেছিলেন মহসিন

রামেক পরিচালক আরো জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে বুধবার ৪৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রয়েছেন ৬৫ জন রোগী। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯।

রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যাও বাড়ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!