ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিছানায় গলা কাটা অবস্থায় পড়ে ছিলেন স্বামী, স্ত্রী পাশের ঘরে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০২২
বিছানায় গলা কাটা অবস্থায় পড়ে ছিলেন স্বামী, স্ত্রী পাশের ঘরে
ছবি: ডেইলি বাংলাদেশ

বিছানায় গলাকাটা অবস্থায় পড়েছিলেন স্বামী। স্ত্রী ও তার সাত বছরের পুত্র সন্তান পাশের ঘরে ছিলেন। ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার।

বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গুড্ডিপাড়া গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষের বিছানার ওপর থেকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুর রশিদকে উদ্ধার করে। রশিদ ওই গ্রামের হাজি সাজ্জাদ আলীর ছেলে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শিবগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, গত বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে ঘটনাটি ঘটে। এ সময় বাড়িতে রশিদ, তার স্ত্রী জুলেখা ও তাদের সাত বছরের এক পুত্র সন্তান ব্যতীত অন্য কেউ ছিল না। স্বামী-স্ত্রী পৃথক দুই ঘরে থাকতেন। সকালে ওই বাড়িতে স্থানীয় এক মহিলা কাজের জন্য আসার পর ঘটনাটি টের পান ও বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় রশিদের ভাই মো. জাকারিয়া তার ভাবি জুলেখাকে অভিযুক্ত করে থানায় এজাহার দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এলাকাবাসী ঘটনার জন্য রশিদের স্ত্রী জুলেখাকে সন্দেহ করছে। তার বিরুদ্ধে পূর্বের কিছু অভিযোগ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!