ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মহাসড়কের পাশে দুই অচেনা মরদেহ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২২
মহাসড়কের পাশে দুই অচেনা মরদেহ
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

নরসিংদীর শিবপুর উপজেলার সোনাইমুড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে শিবপুর এলাকার সোনাইমুড়ি অংশে মহাসড়কের পাশে গলায় চাদর পেঁচানো দুটি মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) নূর হায়দার জানান, এটি স্বাভাবিক দুর্ঘটনা মনে হচ্ছে না। কেউ হত্যা করে এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে কাজ করছে শিবপুর থানা পুলিশ।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, কে বা কারা মেরে ফেলে গেছে হয়তো। এখন পর্যন্ত মরদেহের কোনো পরিচয় মেলেনি। দুপুর শোয়া ১২টার দিকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!