ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাড়ে ৮ হাজার ইয়াবাসহ একই পরিবারের তিনজন আটক

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২২
সাড়ে ৮ হাজার ইয়াবাসহ একই পরিবারের তিনজন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ইয়াবা ও ২ লক্ষাধিক টাকাসহ মা, ছেলে-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল কাদেরের নেতৃত্বে বুধবার দুপুরে কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামে খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরে পলিথিনে মোড়ানো সাড়ে ৮ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। 

মাদক নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের জানান, মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে খলিলুর রহমানের স্ত্রী শারমিন আক্তার, ছেলে মেহেদী হাসান মুন্না ও মেয়ে ইকতার জাহান তিশাকে আটক করেন। এ সময় তার আরেক ছেলে সাইফুল ইসলাম পায়েল পালিয়ে যায় বলে মাদক নিয়ন্ত্রণ বিভাগ জানায়। এ ব্যাপারে কাউখালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন আছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!