ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বরিশালে কাউন্সিলরের ব্যাগ থেকে টাকা ছিনতাই, দুই নারী আটক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২৬ জানুয়ারি ২০২২
বরিশালে কাউন্সিলরের ব্যাগ থেকে টাকা ছিনতাই, দুই নারী আটক
আটককৃত ছিনতাইকারী রিনা ও আরজিনা

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলরের ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ছিনতাই হওয়া ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের গীর্জা মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত রিনা ও আরজিনা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর রামপট্টি এলাকার বেদে পল্লীর বাসিন্দা।

কোতোয়ালি থানার ওসি আজিমুল করিম জানান, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাসলিমা কালাম পলি সকালে গির্জা মহল্লা এলাকায় ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। ঐ সময় দুই নারীসহ আরো কয়েকজন তার পিছু নেয়। সন্দেহ হওয়ায় তাদের কাছে পিছু নেয়ার কারণ জানতে চান তিনি। পরে নিজের ব্যাগের চেইন খোলা এবং তাতে টাকা দেখতে না পেয়ে ঐ দুই নারীকে ধরে ফেলেন।

ওসি আরো জানান, হাতাহাতির এক পর্যায়ে দুই নারী ছিনতাইকারীর একজনের ওড়নায় লুকানো টাকা উদ্ধার করেন ঐ কাউন্সিলর। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুই নারী ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কাউন্সিলর মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!