ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

বরিশালে একদিনে শনাক্ত ৩২১

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯, ২৬ জানুয়ারি ২০২২
বরিশালে একদিনে শনাক্ত ৩২১
ফাইল ছবি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময়ে কারো মৃত্যু না হলেও সুস্থ হয়েছেন ৩৭ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ১২৯ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩১ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩১৬ জন। মোট মারা গেছেন ২৩০ জন।

পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৪২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১২৪ জন।

পিরোজপুরে নতুন ৬৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২১৭ জন।

বরগুনায় নতুন ২১ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪ জন। মোট মারা গেছেন ৯৮ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪৭ জন। ঝালকাঠিতে নতুন ৩০ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮০ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬১ জন।

এছাড়া ভোলায় নতুন ৩৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৭ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে তিনজন ভর্তি হন। হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৭ জনের করোনা পজিটিভ, ১০ জন আইসোলেশনে রয়েছেন।

২৪ ঘণ্টায় ১৬২ জনের নমুনা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৬৮ জন পজিটিভ ও ৯৪ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!