ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুর্নীতির দায়ে অফিস সহকারীর স্ত্রীর সাত বছরের কারাদণ্ড 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ২৩ জানুয়ারি ২০২২
দুর্নীতির দায়ে অফিস সহকারীর স্ত্রীর সাত বছরের কারাদণ্ড 
ফাইল ছবি

চট্টগ্রামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুর্নীতি) মামলায় এক সরকারি কর্মচারীর স্ত্রীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ রোববার দুপুর ১টার দিকে এ রায় দেন।

দণ্ডিত খুরশীদ জাহান চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রি অফিসের সাবেক জ্যেষ্ঠ অফিস সহকারী নুরুল আলমের স্ত্রী। মারা যাওয়ায় আদালত এই মামলা থেকে নুরুলকে অব্যাহতি দিয়েছে। দুদকের আইনজীবী মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন >>> বিয়ের বর প্রস্তুত, হঠাৎ বাবার মৃত্যু শোকে মারা গেলেন ছেলেও

তিনি জানান, জ্ঞাত আয়বহির্ভূত ৬৯ লাখ ৩৫ হাজার ১৯৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০০৯ সালের ১০ মে নুরুল ও খুরশীদের নামে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা হয়।

দুদক ৬৬ লাখ ৮৬ হাজার ২২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত ১৮ জনের সাক্ষ্য নিয়ে খুরশীদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। সেই সঙ্গে ৬৬ লাখ ৮৬ হাজার ২২৭ টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন বিচারক।

মাহমুদুল বলেন, নুরুল দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন। পরে সেই সম্পদ তার স্ত্রীর নামে হস্তান্তর করেন। বিচার চলার সময় নুরুলের মৃত্যু হয়। সে কারণে তাকে বিচারকাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রায় ঘোষণা শেষে খুরশীদকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!