ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভাইয়ের হাতে ভাই খুন

নরসিংদী প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:১৯, ২০ জানুয়ারি ২০২২
ভাইয়ের হাতে ভাই খুন
ছবি প্রতীকী

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবী মিয়া কামারগাঁও এলাকার আলমাস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে নিহত নবী মিয়ার সঙ্গে তার বড় ভাই আলী হোসেনের মনোমালিন্য চলে আসছিল। এরই মধ্যে তাদের পারিবারিক সম্পত্তির ভাগাভাগি হয়। এরই জের ধরে আজ সকাল ১০টার দিকে বাড়ির সীমানা দেয়াল নিয়ে কেন্দ্র করে তাদের দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময়  বড় ভাই আলী হোসেন উত্তেজিত হয়ে তার ছোট ভাই নবী মিয়াকে পেটে ছুরিকাঘাত করেন। এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: বাস থেকে ফেলে দিয়ে যাত্রী হত্যা

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমা আক্তার বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

নরসিংদী মডেল থানার ওসি সওগাতুল আলম বলেন, পারিবারিক কলহ ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। পুলিশ এটি নিয়ে কাজ করছে। বিস্তারিত পরে বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!