ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিকনিক বাসের সঙ্গে নিয়ন্ত্রণহীন ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত, আহত ২০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৪, ১২ জানুয়ারি ২০২২
পিকনিক বাসের সঙ্গে নিয়ন্ত্রণহীন ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত, আহত ২০
দুর্ঘটনার পর সড়কে উল্টে আছে পিকনিকের বাস

কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম জানা যায়নি।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে হাইওয়ে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে  চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিদর্শক আরো জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল ট্রাকটি। ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় চাকা পাংচার হলে নিয়ন্ত্রণ হারান চালক। ঐ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৌদিয়া পরিবহনের বাসটি সড়কে উল্টে যায় এবং দুই চালক নিহত হন। ঐ ঘটনায় আহত হন বাসের ২০ যাত্রী।

নিহত আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাফায়েত হোসেন।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!