ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চোখের সামনেই পুড়ল ৭ পরিবারের স্বপ্ন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ৬ জানুয়ারি ২০২২
চোখের সামনেই পুড়ল ৭ পরিবারের স্বপ্ন
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে আগুনে সাতটি বসতঘর পুড়ে গেছে। বুধবার রাতে পৌর সদরের আট নম্বর ওয়ার্ডের আমির আলী শাহর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, আগুন লাগার পরপরই ফটিকছড়ি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই সাতটি বসতঘর পুড়ে যায়।

কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

এর আগে, চট্টগ্রাম নগরীর বন্দরে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গত মঙ্গলবার সন্ধ্যায় কাস্টমস ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন: ভোলায় ৯ ইউপিতে নৌকার জয়জয়কার

বিষয়টি নিশ্চিত করে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুবেল আলম বলেন, খবর পেয়ে আমাদের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির ব্যাটারির ক্যাবল থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দেখে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়াও গত ২৯ ডিসেম্বর চট্টগ্রামে দুটি ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গত বুধবার বিকেলে নগরের পতেঙ্গার চরপাড়া এলাকায় পাশাপাশি অবস্থিত ঝুট গুদাম দুটিতে অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!