ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ১৯ মামলার আসামি ডিপজলসহ তিন ছিনতাইকারী কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ৪ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে ১৯ মামলার আসামি ডিপজলসহ তিন ছিনতাইকারী কারাগারে
ফাইল ছবি

চট্টগ্রামের রাস্তায় রাতভর পাঠাওয়ের মোটরসাইকেলে রাইডে যাত্রী টার্গেট করে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিচ্ছিল একটি চক্র। ছিনতাইয়ে বাধা দিলে যাত্রীদের এলোপাতারি ছুরিকাঘাত করে গুরুতর আহত করতেন বলেও রয়েছে অভিযোগ।  

সেই চক্রের তিনজনকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট। তারা হলেন, ১৯ মামলার আসামি ছিনতাইকারী সাত্তার শাহ ডিপজল, তার স্ত্রী রোজিনা বেগম ও রাজু দেবনাথ। সোমবার রাতে তাদের নগরের ইপিজেড থানার আকমল আলী রাস্তার খালপাড়ের জাহাঙ্গীরের বিল্ডিং থেকে গ্রেফতার করে পুলিশ।

আরো পড়ুন: ট্রলারডুবির ঘটনায় চিরদিনের মতো হারিয়ে গেল তিন বোন

পতেঙ্গা থানার ওসি হোসেন কবির জানান, বিকাশের পতেঙ্গা জোনের ডিস্ট্রিবিউশন সেলস সুপারভাইজার কামরুল হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় ছিনতাই মামলা করেন। 

আসামিরা পতেঙ্গার মাইজপাড়ায় এলাকার বিকাশের কালেকশন করা তিন লাখ টাকা ছিনতাই করেন। নগরের ৫ কিলোমিটার এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডিপজলসহ তার সহযোগীদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও ইয়াবা উদ্ধার করা হয়। 

ওসি হোসেন কবির জানান, এ ঘটনায় তিনটি মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে। নগরের বিভিন্ন স্থানে ছিনতাই করত শাহ ডিপজল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!