ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ওরা ৪ জন

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ২৭ ডিসেম্বর ২০২১
সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ওরা ৪ জন
আটককৃত ৪ ডাকাত

কুমিল্লার বুড়িচংয়ের সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে ঐ উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শোভারামপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- বুড়িচং উপজেলার শোভারামপুরের নূরুল ইসলামের ছেলে আইয়ূব আলী, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার রছুল্লাবাদ গ্রামের হক মিয়ার ছেলে মো. আশিক, কুমিল্লার বাঙ্গরা বাজার থানার টনকী গ্রামের ফরচান মিয়ার ছেলে মো. ফারুক, কোতোয়ালি মডেল থানার বলরামপুরের আবদুর রহমানের ছেলে আল-আমিন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাবেদ উল ইসলাম ও বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন।

পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শোভারামপুর এলাকায় অভিযান চালিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতির নেয়ার সময় ৪ ডাকাতকে আটক করা হয়। ঐ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি আলমগীর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!