ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতছড়ি জাতীয় উদ্যানে সিটিটিসি’র অভিযান, অস্ত্র-গোলাবারুদের সন্ধান

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১১, ২৭ ডিসেম্বর ২০২১
সাতছড়ি জাতীয় উদ্যানে সিটিটিসি’র অভিযান, অস্ত্র-গোলাবারুদের সন্ধান
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে। সোমবার ভোর থেকে ঐ এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‍্যাব।

সবশেষ গত ১৩ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!