ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্কুলছাত্র রিয়াদ হত্যা, কপোতাক্ষ নদে লাশ ফেলে দেয় দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ২২ ডিসেম্বর ২০২১
স্কুলছাত্র রিয়াদ হত্যা, কপোতাক্ষ নদে লাশ ফেলে দেয় দুর্বৃত্তরা
নিহত দশম শ্রেণির ছাত্র রিয়াদ খান ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রিয়াদ খান নামে দশম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর কপোতাক্ষ নদে লাশ ফেলে দেয় দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময়ে উপজেলার বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ খান বাগডাঙ্গা গ্রামের সলেমান আমিনের ছেলে। 

নিহতের বাবা সলেমান আমিন বলেন, ‘একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল এলাকার শাহাদৎ খানের ছেলেদের সঙ্গে। তারাই আমার ছেলেকে খুন করেছে।’

জানা যায়, মঙ্গলবার রাত ৭টার দিকে রিয়াদ পার্শ্ববর্তী সাইনবোর্ড মোড়ে তার বাবার রাইচ মিল থেকে বের হয়। রাত ৮টায় বাড়ি না ফেরায় তাকে ফোন করা হয়। এ সময় রিয়াদ অল্প সময়ের মধ্য বাড়ি ফিরবে বলে বাবাকে জানায়। এর কিছুক্ষণ পর থেকে রিয়াদের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বুধবার সকালে এলাকার লোকজন কপোতাক্ষ নদের পাশেই হাঁটুপানিতে জবাই করা ও মাথায় কোপানো অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহায়মেনুল ইসলাম, ওসি মইনুদ্দীন, ওসি (তদন্ত) ইমরান আলম ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মহায়মেনুল ইসলাম বলেন, হত্যাকারীদের শনাক্ত করা খুব একটা কঠিন হবে না। আমরা আলামত সংগ্রহ করেছি। দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!