ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নির্মাণাধীন ভবন থেকে মাথায় শাবল পড়ে সাবেক ফুটবলারের স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ২২ ডিসেম্বর ২০২১
নির্মাণাধীন ভবন থেকে মাথায় শাবল পড়ে সাবেক ফুটবলারের স্ত্রীর মৃত্যু
সিসি ক্যামেরার ফুটেজে ধারণকৃত ছবি

নারায়ণগঞ্জ শহরে নির্মাণাধীন বহুতল ভবনের উপর থেকে পড়া শাবলের আঘাতে সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী জাহানারা বেগমের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ৩৭ নম্বর নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম শহরের খানপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং এক সময়ের জনপ্রিয় ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুপাতো বোন।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা বেগমের নাতি শহরের মাউন্ট রয়েল একাডেমিতে পড়ে। নাতিকে সেখানে পৌঁছে দিয়ে খানপুরে নিজ বাসায় ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিরাপত্তা বেষ্টনী না দিয়ে ভবনের নির্মাণ কাজ না করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।.

ঐ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নির্মাণাধীন ১১ তলা ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাহানারা বেগম। ওপর থেকে একটি শাবল তার মাথার উপর পড়ে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।

তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!