[ দেশজুড়ে ]
স্বামী নিখোঁজ হওয়ার খবরে স্ত্রীর মৃত্যু
ফাইল ফটো
সিরাজগঞ্জের তাড়াশে বাচ্চু শেখ নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ খবরে স্ত্রী মর্জিনা খাতুনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার তাড়াশ সদর ইউপির মাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্বামী বাচ্চু শেখ নিখোঁজের বিষয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার মাধবপুর গ্রামের বাচ্চু শেখ একই এলাকার উলিপুর গ্রামের একটি পুকুরের রক্ষণাবেক্ষণের কাজে ছিলেন। প্রতিদিনের মতো গত ১৭ ডিসেম্বর রাতে পুকুরে পাহারা দিতে যান। পরে সেখান থেকে তিনি আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় স্ত্রী মর্জিনা খাতুন শোকে হৃদরোগে অসুস্থ হয়ে মারা যান।
তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!